1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সোনারগাঁও থানা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় ৭৩৭ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

সোনারগাঁও থানা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় ৭৩৭ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৭/০১/২০২৬ খ্রিঃ ভোর অনুমান ০৪:৩০ ঘটিকার সময় বাংলাদেশ সেনাবাহিনী, সোনারগাঁও জোনের ক্যাপ্টেন মোঃ নিলয় মহোদয় মোবাইল ফোনে জানায় যে, সোনারগাঁও থানাধীন লাদুরচর সাকিনস্থ একটি বাড়িতে মাদক কারবারিরা অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি আভিযানিক টিম যৌথ অভিযান পরিচালনা করে জনৈকা মোসাঃ বিউটি (৩৫) এর বসত ঘর হতে ০২ জন আসামিকে গ্রেফতার করে। তাৎক্ষণিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই (নিঃ) নবী হোসেন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনী কর্তৃক ধৃত আসামী (০১) মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা- মৃতঃ শফিউদ্দিন, সাং লাদুরচর, থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ ও (০২) মোসাঃ বিউটি (৩৫), স্বামী-মোঃ আনোয়ার হোসেন, সাং লাদুরচর, থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ’দের হেফাজতে নেয় এবং তাদের হেফাজতে জব্দ তালিকায় উল্লেখিত আলামত সর্বমোট ৭৩৭ (সাতশত সাইত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করলে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট