1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
হাটিকুমরুলে মৎস্য আড়তদারদের মানববন্ধন  - নব দিগন্ত ২৪
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

হাটিকুমরুলে মৎস্য আড়তদারদের মানববন্ধন 

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :   সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল রোড নিউ টাউন মৎস্য আড়তের আয়োজন এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) বিকেল ৪ টায় সলঙ্গার কুতুবের চর অবৈধ মৎস্য আড়ৎ এর বিরুদ্ধে উত্তরবঙ্গের প্রবেশপথ হাটিকুমরুল রোড গোলচত্বরে এক শান্তিপুর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,কুতুবের চর অবৈধ মৎস্য আড়ত প্রতিবছর সরকারকে বিপুল পরিমাণে রাজস্ব ফাঁকি দিচ্ছে। একটি কুচক্রী মহল তাদের নিজস্ব স্বার্থ হাছিল করার জন্য সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়তটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কুতুবের চরে অবৈধ ভাবে স্থানান্তর করেন। 

হাটিকুমরুল রোড নিউ টাউন মৎস্য আড়ত থেকে সরকার প্রতিবছর ভ্যাট ট্যাক্স সহ প্রায় ১কোটি ৭২ লক্ষ টাকা রাজস্ব পেত। 

বক্তারা আরো বলেন,অবৈধ কুতুবের চর মৎস্য আড়ত থেকে বর্তমানে প্রতিটি মাছের গাড়ি থেকে অবৈধভাবে সমিতির নামে ১০০ টাকা করে চাঁদা আদায় করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত অবৈধ কুতুবের চর মৎস্য আড়ত ভেঙে হাটিকুমরুল রোড নিউ টাউন মৎস্য আড়তটি পূনঃপ্রতিষ্ঠা না করলে আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।

এ সময় মানববন্ধনে সিরাজগঞ্জ রোড ( হাটিকুমরুল রোড) নিউ টাউন মৎস্য আড়ৎ কমিটির পক্ষে বক্তব্য  রাখেন,আব্দুল মজিদ খান,আমিনুল ইসলাম,মেহেদী হাসান ডিউক, শামীম হাসান, রনজু আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট