1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
২৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি - নব দিগন্ত ২৪
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

২৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

 

মনা নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে ২৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আবু তাহের (৫৫) ও ২। মোঃ আলম (৩২)।

 

আজ বুধবার (৪ জুন ২০২৫খ্রি.) সকাল আনুমানিক ০৮:২৫ ঘটিকায় সূত্রাপুরের জনসন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম তথ্য পায়, সূত্রাপুর থানাধীন জনসন রোডস্থ ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুইজন ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আবু তাহের ও আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুই হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাত লক্ষ ২০ হাজার টাকা। এ ঘটনায় সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট