1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

জি,স্বপ্না,সিরাজগঞ্জ :
মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের ঝাউল গ্রামের “তারুণ্যের পথ চলা” স্বেচ্ছাসেবী সংগঠন।সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক এই সংগঠনটি গত কয়েক বছর ধরে এলাকার অসহায়,গরিব,দু:স্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তা,শীতবস্ত্র বিতরণ, ইফতার মাহফিল এবং ঈদ সামগ্রী বিতরণসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ জোহর ঝাউল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়।এতে এলাকার রোজাদার অসহায় নারী-পুরুষদের হাতে তুলে দেয়া হয় ঈদ বাজারের একটি করে ব্যাগ।যা পেয়ে তাদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
ঈদ সামগ্রীর প্রতিটি ব্যাগে ছিল মুরগীর মাংশ,মসলা, আলু,পেঁয়াজ,পোলার চাল,ডাল,তেল,লবণ,লাচ্ছা,চিনি ও সাবানসহ ১১রকমের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সংগঠনের সভাপতি ফরিদুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন,“সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে এগিয়ে আসে,তবে অসহায় মানুষের ঈদের আনন্দ ফুটবে।অসহায়দের পাশে দাঁড়ানো এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার উদাহরণ সৃষ্টি করে।
ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।”
সাধারণ সম্পাদক মানিক মিয়া সার্বিক কার্যক্রম তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করে বলেন,ঈদকে সামনে রেখে অসহায়,হতদরিদ্রদের পরিবারে অনেক সহায়ক হবে।সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে।স্থানীয় সচেতন মহল জানান,তারুন্যের পথচলা সংগঠনের এ ধরনের মানবিক উদ্যোগ সহমর্মিতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আরও বক্তব্য রাখেন,সংগঠনের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকার,
সদস্য আশেক এলাহী,আহ্বায়ক আব্দুল্লাহ কণিক, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম,ক্যাশিয়ার আব্দুল লতিফ,সবুজ,আবদুস ছালাম মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।
ঝাউল গ্রামের একঝাঁক উদ্যমী তরুণের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনটি ইতোমধ্যেই মানবসেবায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।তাদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সবার।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট