1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
অন্তু পাড়ায় ৪৩ বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

অন্তু পাড়ায় ৪৩ বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

শিক্ষার মানোন্নয়নে বিজিবির অব্যাহত মানবিক কার্যক্রম

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম অন্তু পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামগড় জোন।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৬৮ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীর পাশাপাশি ফুটবল, ভলিবলসহ নানা ধরনের ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় জোনের অধিনায়ক লে. কর্নেল মোঃ আহসান উল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

তিনি বলেন, “সীমান্ত সুরক্ষা ছাড়াও পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বিজিবি কাজ করে যাচ্ছে। অন্তু পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর নুর আহমদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট