1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ডিএমপি সদর দপ্তর পরিদর্শন - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ডিএমপি সদর দপ্তর পরিদর্শন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

মনা নিজস্ব প্রতিনিধিঃ

কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এ্যান্ড স্কুল (সিএমপিসিএ্যান্ডএস) সাভার সেনানিবাস পরিচালিত অফিসার্স মিলিটারি পুলিশ কোর্স (ওএমপিসি)-৬১ এর ৩৫ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন।

 

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকাল থেকে ডিএমপি হেডকোয়ার্টার্স, ট্রাফিক কন্ট্রোল রুম, ৯৯৯ পরিদর্শন ও ব্যবহারিক ও বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন ৩৫ জন কর্মকর্তা।

 

এসময় সেখানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, বিপিএম-সেবাসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এ্যান্ড স্কুল এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মুহাম্মদ মেহেদি হাসান আল আমিনসহ মিলিটারি পুলিশ সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

দিনের শুরুতে ডিএমপি হেডকোয়ার্টার্সের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেশনাল কার্যক্রম, মহানগরের অপরাধ, প্যাট্রোল, তল্লাশি ইত্যাদি বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ডিএমপি রমনা (ট্রাফিক) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সফিকুল ইসলাম।

 

এর আগে ডিএমপির সাংগঠনিক কাঠামো, প্রচলিত আইনের প্রয়োগ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

 

এরপর ট্রাফিক পুলিশের ল এনফোর্সমেন্ট, ডিজিটাল ট্রাফিক ম্যানেজমেন্ট, ট্রাফিক পুলিশের চ্যালেঞ্জসহ সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। পরে প্রশিক্ষণার্থীগণ ট্রাফিক কন্ট্রোল রুম ও ৯৯৯ পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট