1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
অবশেষে ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

অবশেষে ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

জি এম জিয়াউল হাসান (জিল্লুর) ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ

অবশেষে ভেঙে ফেলা হলো খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। উচ্চ আদালতের আদেশে খুলনা জেলা পরিষদের জায়গায় নির্মিত দ্বিতল ভবনের দলীয় কার্যালয় টি ১৩ জানুয়ারি মঙ্গলবার বুল ডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হাসান। এসময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী ও ওসি তদন্ত ইদ্রিসুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৮০ সালে পাইকগাছা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে খুলনা জেলা পরিষদের মালিকানাধীন জায়গা স্থাপন করা হয় মধুমিতা পার্ক। পার্কের মাঝে একটি পুকুর রয়েছে, যে পুকুরের পানি এলাকার মানুষ সুপেয় পানি হিসেবে ব্যবহার করে আসছে। অন্য সীমানা প্রাচীর নির্মাণ করে পার্কটি দৃষ্টি নন্দন করা হয়। এদিকে ২০০৪ সালে কিছু মানুষ পার্কের জায়গা স্থাপনা নির্মাণ করে মার্কেট তৈরী করেন। এর বিরুদ্ধে পার্ক সংরক্ষণ কমিটির পক্ষে ২০০৫ সালে উচ্চ আদালতে রিট পটিশন করেন। যার নং ৩৫৯০/০৫। মহামান্য হাইকোর্ট অবৈধ নির্মাণ বন্ধের আদেশ দিলে তা কার্যকর না হওয়ায় পার্ক সংরক্ষণ কমিটির পক্ষে পরবর্তীতে মহামান্য হাইকোর্ট অব কন্টেম পিটিশন দাখিল করেন। যার নং ১০২/২২ কয়েক দফা শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট ২০ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দেন। আদালতের আদেশে ২০২৩ সালের মে মাসে পার্কের ৩০ টি স্থাপনা উচ্ছেদ করা হলে ও থেকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দ্বিতল ভবনটি। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের এই ভবন টি নির্মাণ করেন আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ নূরুল হক। শেখ মোঃ নূরুল হক দশম সংসদের সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতে একাদশ সংসদে আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু নির্বাচিত হয়ে দলীয় কার্যালয়ের সম্প্রসারণ করেন। জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীরা ৫ আগস্ট দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে। জুলাই গণঅভ্যুত্থানের পর দলীয় এ কার্যালয়ে আওয়ামী লীগের কোন নেতাকর্মীর উপস্থিত দেখা যায়নি। অবশেষে মহামান্য হাইকোর্টের আদেশে খুলনা জেলা পরিষদের জায়গায় নির্মিত পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্পূর্ণ দ্বিতল ভবনটি ভেঙে ফেলা হয়। মঙ্গলবার সকাল থেকে দিনভর বুল ডোজার ও বেশ কয়েকজন শ্রমিক দিয়ে উচ্ছেদ করা হয় দলীয় কার্যালয়টি। আদালতের আদেশে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এটি ভাঙা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হাসান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট