1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আইজিপি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর ফাইনালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চ্যাম্পিয়ন - নব দিগন্ত ২৪
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

আইজিপি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর ফাইনালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চ্যাম্পিয়ন

মনা
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ

আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দলকে দুই উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) চত্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে আজ মঙ্গলবার বিকালে টি-টুয়েন্টি ফরম্যাটে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল ১৯.৫ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে বিজয়ী হয়েছে। টসে জিতে এপিবিএন দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। এপিবিএন দলের রাফি আহমেদ ভূঁইয়া প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। প্লেয়ার অব দ্যা ফাইনাল হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জান্নাতুল নাঈম। চট্টগ্রাম রেঞ্জের মাসুদ সেরা ব্যাটসম্যান এবং ডিএমপির কাজল সেরা বোলার নির্বাচিত হয়েছেন। সিআইডির অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ ছিবগাত উল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম। আইজিপি মহোদয় চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং সেরা খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিমসহ বিপুলসংখ্যক দর্শক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করেন। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর পর্দা উঠে ১৭ এপ্রিল ২০২৫। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ চার গ্রুপে এ প্রতিযোগিতা দুইটি ভ্যেনু মিরপুর পুলিশ লাইনস মাঠ ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ১৯টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট