1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আক্কেলপুরে সড়ক দু’র্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকারী নি’হত - নব দিগন্ত ২৪
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

আক্কেলপুরে সড়ক দু’র্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকারী নি’হত

আতিকুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হোসেন আলী (৩৯) নামে উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী নিহত হয়েছেন। (১৬ জুন সোমবার) বিকেল পৌনে ৩টার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের পূর্ব মাতাপুর (ভালকির ব্রিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আলী যশোর জেলার বাসিন্দা এবং আক্কেলপুর উপজেলা শিক্ষা অফিসে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও সহযাত্রী দপ্তরি কাম-নৈশ্যপ্রহরী জাহিদ হাসান জানান, বৃষ্টির কারণে সড়কে জমে থাকা খরের গাদায় চাকা পিছলে গিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হোসেন আলীর মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের মৃত্যুতে উপজেলা শিক্ষা অফিসে শোকের ছায়া নেমে এসেছে

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট