1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আগামী বর্ষা মৌসুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে সবুজে আচ্ছাদিত করবো : ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

আগামী বর্ষা মৌসুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে সবুজে আচ্ছাদিত করবো : ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীকে বাসযোগ্য নগরী বিনির্মানের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে আগামী বর্ষা মৌসুমে বৃক্ষ রোপন করে সবুজে আচ্ছাদিত করবো বললেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ০৮ এর বাসিন্দাদের সাথে গণশুনানিতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, নাগরিকদের জন্মনিবন্ধন সমস্যা সমাধানে জন্মনিবন্ধন সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে একটি জনশুনানির আয়োজন করা হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব প্রদানের সহজীকরণ করতে সর্বোচ্চ অটোমেশন করা হচ্ছে, যাতে নাগরিকরা ঘরে বসে ট্যাক্স প্রদান করতে পারে। এছাড়াও আগামী ১১ মে ২০২৫ থেকে ২০ দিনব্যপী ট্যাক্স মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক।

তিনি বলেন, দ্রুত নাগরিক সমস্যা সমাধানের জন্য ওয়েব পেইজের মাধ্যমে অভিযোগ গ্রহণ করা হচ্ছে এবং সমাধানের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: জুলকার নায়ন (অঞ্চল-০৮), এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট