1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা - নব দিগন্ত ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা

আতিকুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ ও সান্তাহার পুলিশ ফাঁড়ির যৌথ টিম। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভাং গাছের কাঁচা ও শুকনো পাতা উদ্ধার করা হয়। মাননীয় পুলিশ সুপার, মোঃ জাকির হাসান মহোদয়ের দিকনির্দেশনায় গত ১৩ মে ২০২৬ ইং তারিখে এসআই (নিঃ) মোঃ শাহিন সরকার সঙ্গীয় ফোর্সসহ এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন— ১. মোঃ উজ্জল শেখ, পিতা: মোঃ তাইজুল ইসলাম, সাং- চাঁদপুর (নারিকেলী), থানা- রূপসা, জেলা- খুলনা। ২. মোঃ আবু বক্কর সিদ্দিক, পিতা: মোঃ আবুল শেখ, সাং- মাঠাইকোনা।
৩. মোঃ মায়া আলাদ্দিন সজীব, সাং- সাংকুটিয়া (ঘোষবাড়ী মসজিদ), থানা- কেরানীগঞ্জ, জেলা- ঢাকা।
পুলিশ জানায়, অভিযানে আসামিদের কাছ থেকে ৪০০ গ্রাম ভাং গাছের কাঁচা পাতা এবং সাদা পলিথিনে মোড়ানো ৪২ গ্রাম শুকনো ভাং পাতা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/২১/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৬, তারিখ-১৩/০৫/২০২৬ খ্রি.। গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট