1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ইপিজেডের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

ইপিজেডের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

নীলফামারী জেলা প্রতিনিধি,

নীলফামারীর উত্তরা ইপিজেডে বেপজার নির্মাণাধীন ভবনের শাটারিং খুলতে গিয়ে ছাদ থেকে পড়ে বেলাল মিয়া(২৩) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১মে) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা ইপিজেডে বেপজার নির্মাণাধীন ছয় তলা ভবনের ষষ্ঠতলার শাটারিং খোলার সময় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল মিয়া (২৩) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের নুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, উত্তরা ইপিজেড বেপজার নির্মাণাধীন ভবনটির নির্মাণ কাজ করছে সিবিএল নামে একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠান। বিকেলে চার জন শ্রমিক ভবনটির ষষ্ঠ তলার ছাদের শাটারিং খুলতে গেলে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন বেলাল মিয়া। সংবাদ পেয়ে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে রংপুরে নিয়ে গেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদ বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট