1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঈদকে সামনে রেখে যশোরে পরিবহন খাতে অভিযান ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ঈদকে সামনে রেখে যশোরে পরিবহন খাতে অভিযান ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬ ইং
আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীসেবায় শৃঙ্খলা ফেরাতে যশোরে পরিবহন সেক্টরে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে থেকে  সদর উপজেলার নিউ মার্কেট এলাকায় এই তদারকি অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়।

অভিযানকালে সোহাগ পরিবহন ও সৌদিয়া পরিবহনের বিরুদ্ধে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ধারায় উভয় প্রতিষ্ঠানকে ৩,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, বিআরটিসি কর্তৃক লেমিনেটিংকৃত ভাড়ার তালিকা সরবরাহ করা থাকলেও তা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি, যা ভোক্তাদের জানার অধিকার ক্ষুণ্ন করে।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, বিআরটিএ যশোর সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ তারিক হাসান, ক্যাব সদস্যবৃন্দ এবং র‍্যাব-৬ এর একটি টিম।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট