1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজের ভিডিও ভাইরালে শোকজ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব

উল্লাপাড়ায় আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় এক নারীর সাথে অনৈতিক কাজের সময় ইউপি সদস্যকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, উপজেলার সলঙ্গা ইউনিয়নের ছোট গোজা গ্রামে। এলাকাবাসীর হাতে আটককৃত ইউপি সদস্য সলঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বর ও নাইমুড়ি গ্রামের নুরুল ইসলাম সরকারের পুত্র শরিফুল ইসলাম শরিফ। আপত্তিকর অবস্থায় আটকের পরই নারী ও ইউপি সদস্য শরীফের ছবি ও ভিডিও মূহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত ইউপি সদস্য শরীফ এই মেয়েটির সাথে অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে। শুক্রবার দিবাগত  রাতে সে নারীর ঘরে ঢুকলে আমরা তাকে আটক করেছি। পরে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা রাতেই তাকে ছাড়িয়ে নিয়ে যায়। আটক ইউপি সদস্য শরীফ বলেন, এগুলো সবই ষড়যন্ত্র। আমাকে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্বে থাকা উল্লাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসয়াদ বিন রাহাত খলিল বলেন, আমি রাতেই বিষয়টি জানার পর থানায় জানিয়েছে।আগামীকাল পরিষদে অন্যান্য মেম্বারদের নিয়ে জরুরী মিটিং করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও স্যারের কাছে সুপারিশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট