1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কবিরাজপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে ‘পুনর্বাসনের’ অভিযোগে সংবাদ সম্মেলন - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

কবিরাজপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে ‘পুনর্বাসনের’ অভিযোগে সংবাদ সম্মেলন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে কবিরাজপুর ইউনিয়নে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সহিদুল্লাহ রেজাউল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে এলাকায় থাকতে পারিনি। স্ত্রী-সন্তান নিয়ে দূরে থাকতে বাধ্য হয়েছি। কিন্তু বর্তমানে কবিরাজপুর শিহাব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের সুযোগে কিছু ব্যক্তি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের আয়োজন করছে।”

তিনি অভিযোগ করে বলেন, “রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব এবং সাবেক সাধারণ সম্পাদক লেবু কাজী এ পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগের লোকজনকে কবিরাজপুর ইউনিয়নে সক্রিয় করে তুলছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি—সিদ্দিক মুন্সি, রব মোল্লা ও তানিয়া বেগমদের নিয়ে প্যানেল গঠন করা হয়েছে।”

এ সময় কবিরাজপুর ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল সরদার বলেন, “বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত একটি প্যানেল দেওয়া হয়েছে। দুঃখজনকভাবে রাজৈর উপজেলা বিএনপির একাংশ এবং কবিরাজপুর ইউনিয়ন বিএনপির কিছু নেতা সেই প্যানেলকে সহযোগিতা করছেন।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, আওয়ামী লীগ ও বিএনপির একাংশের যোগসাজশে কবিরাজপুর ইউনিয়ন বিএনপিকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট