1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কমলগঞ্জে যুবদলের ইফতার বিতরণ - নব দিগন্ত ২৪
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে,খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জে হাজারো নেতাকর্মীর ঢল সলঙ্গায় দীর্ঘদিনের রাস্তার দুর্ভোগ কাটিয়ে সস্তি ফিরল জনজীবনে বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের গ্রামীণ উৎসবে মুখর সলঙ্গার আঙ্গারু মেলা শুরু মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

কমলগঞ্জে যুবদলের ইফতার বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্ট, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলে নেতৃবৃন্দরা। এই কর্মসূচির মাধ্যমে শ্রমজীবী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ ইফতার পেয়ে উপকৃত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) বিকালে উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনীতে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, উপজেলা যুবদলের একাংশের আহ্বায়ক মাহবুব আহমেদ, সদস্য সচিব নোমান আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুলি আহমেদ প্রমূখ।

ইফতার বিতরণকালে প্রধান অতিথি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বলেন, “রমজান সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা গ্রহণের মাস।সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।আমি সর্বদা সত্য, ন্যায় ও মানবিক কাজে জনগণের পাশে থাকতে চাই এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, দেশব্যাপী বিএনপি,যুবদল, ছাত্রদল ও এর অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দরা রমজান উপলক্ষে শ্রমজীবী,পথচারী ও নিম্ন আয়ের মানুষজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সুবিধাভোগীরা ইফতার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এভাবে ইফতার পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। হাজী মুজিব ভাই সবসময় গরিব-দুঃখীদের পাশে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট