1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কয়রায় বেদকাশী পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার - নব দিগন্ত ২৪
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

কয়রায় বেদকাশী পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রায় আবারও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাছারি বাড়ি বাজারের পাশের একটি পুকুর থেকে শনিবার (৮ জুন) দুপুর পৌনে ৪টার দিকে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত নারীর নাম নমিতা (৪০)। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে উত্তর বেদকাশি ইউনিয়নের কাছারি বাড়ি বাজার এলাকার গঙ্গারামের দোকানে থাকতেন। ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়ে পুকুরে ডুবে তার মৃত্যু হতে পারে। স্থানীয়দের ভাষ্য, ওই নারী সাঁতার জানতেন না। লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে, গত ২৭ মে কয়রার একটি নদীর চরে গলায় শিকল বাঁধা এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম ছিল আব্দুল মজিদ সানা (৬০)।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন লাশ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট