1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কাউখালী থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং চোলাই মদ বহনকারী একটি পিকাআপসহ আটক-১ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

কাউখালী থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং চোলাই মদ বহনকারী একটি পিকাআপসহ আটক-১

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কাউখালী থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।
গত ইং ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২১.৪৫ ঘটিকায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানাধীন রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর একটি পিকআপ গাড়ি তল্লাশি করা হয়।
তল্লাশিকালে উক্ত পিকআপ গাড়ি হতে ২৬টি সাদা প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত প্রতি বস্তায় ২৫টি করে স্যালাইনের প্যাকেটের ভিতরে থাকা প্রতি প্যাকেটে ০১ লিটার করে মোট ৬৫০ (ছয়শত পঞ্চাশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রতি লিটার ৫০০/- টাকা হিসেবে মোট ৩,২৫,০০০/- (তিন লক্ষ পঁচিশ হাজার) টাকা। এ সময় একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল হতে পিকআপ গাড়ির চালক অনুপ দত্ত (৩১), পিতা- গকুল দত্ত, মাতা- বিষ্ণা দত্ত, সাং- দুলাল মাস্টারের বাড়ি, কেয়াগড়, ০৩নং ওয়ার্ড, ০৮নং চাতরী ইউনিয়ন পরিষদ, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। এ সময় আরও ০২ জন অজ্ঞাতনামা আসামি পালিয়ে যায়।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাতনামা ০২ জনের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা নং-১০, তারিখ ৩০/১২/২০২৫ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ২৪(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট