1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কাজিপুরে ভ্রাম্যমাণ অভিযানে ঘোড়ার মাংস জব্দ : ২ জনকে জরিমানা - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

কাজিপুরে ভ্রাম্যমাণ অভিযানে ঘোড়ার মাংস জব্দ : ২ জনকে জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

সাহেদ আলী,সিরাজগঞ্জ প্রতিনিধি :
যমুনা নদীর চরে ঘোড়া জবাই করে ঢাকায় নেয়ার গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলার মেঘাই ঘাট এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে প্রশাসন।আজ শুক্রবার সকালে মেঘাই ২নং ঘাটের নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘোড়ার মাংস পরিবহনের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন, জাইদুল,পিতা: মোয়াজ্জেম হোসেন, গ্রাম: বাগবাড়ি, থানা: গাবতলী, জেলা: বগুড়া।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারায় জাইদুলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাংশ পরিবহনে ব্যবহৃত গাড়ির চালক তারেক, পিতা: মৃত আবু, গ্রাম: পেয়ারাবাগান, থানা: কোনাবাড়ি, জেলা: গাজীপুর কে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,জনস্বাস্থ্য রক্ষা ও অবৈধ পশু জবাই বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
অভিযান শেষে জব্দকৃত মাংশ মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট