1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কুষ্টিয়ার ভেড়ামারা এবং মেহেরপুরের মুজিব নগরে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার-১ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

কুষ্টিয়ার ভেড়ামারা এবং মেহেরপুরের মুজিব নগরে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার-১

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ১৬ আগস্ট ২০২৫ (শনিবার): গতকাল রাত আনুমানিক ৩ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার ভেড়ামারার নওদাপাড়া গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধু’র (২২) বাড়ি থেকে ২টি ৯ মি:মি: বিদেশি পিস্তল, ২টি পিস্তল ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে, চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধু’কে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ ভেড়ামারা পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়।

অপর একটি অভিযানে, গতকাল রাতে আনুমানিক ৯ টায় মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে কুখ্যাত মোঃ ইমান আলী (৫৪)ওরফে ‘ইমান ডাকাত’ নামক অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরকসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া দাগি আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে উক্ত দাগি আসামির বাড়ি থেকে ১টি ৭.৬৫ মি: মি: বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। পরবর্তীতে, মো: ইমান আলী’কে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট