1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কেরানীগঞ্জ ভূয়া পুরুষ ও মহিলা ডিবি পুলিশ পরিচয়ধারী একজন গ্যারেজ ব্যবসায়ীকে অপহরণ সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়াআটি মুক্তিনগর থেকে ৫ জন আটক - নব দিগন্ত ২৪
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ১৩ মামলার পলাতক আসামিসহ গ্রেপ্তার ৪ উল্লাপাড়ায় বিরোধী দলীয় হুইপ রফিক খানকে সংবর্ধনা প্রদান বগুড়া নন্দীগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন নামে কিশোর খুন সিএমপি ডিবি (দক্ষিণ) বিশেষ অভিযানে প্রবাসীর ছিনতাইকৃত ৫ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয়ের নগদ ২,৫০,০০০/- টাকা উদ্ধারসহ ২ আসামী গ্রেফতার কেরানীগঞ্জ ভূয়া পুরুষ ও মহিলা ডিবি পুলিশ পরিচয়ধারী একজন গ্যারেজ ব্যবসায়ীকে অপহরণ সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়াআটি মুক্তিনগর থেকে ৫ জন আটক ঢাকা জেলায় ৩ জন পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠান বগুড়ায় ধর্ষণ মামলায় গ্রেফতার হিরো আলম! নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞপ্তি। ২৭,৮০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার করেছে খুলনা হরিণটানা থানা পুলিশ

কেরানীগঞ্জ ভূয়া পুরুষ ও মহিলা ডিবি পুলিশ পরিচয়ধারী একজন গ্যারেজ ব্যবসায়ীকে অপহরণ সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়াআটি মুক্তিনগর থেকে ৫ জন আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
প্রেস রিলিজ
সূত্রঃ- কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং- ১০, তারিখ- ১৮/০২/২০২৬, ধারা- ১৭০/৩৬৫/৩৮৫/৩৪ পেনাল কোড।
বাদীনি ঝুমুর আক্তার (২৯) কেরাণীগঞ্জ মডেল থানায় আসিয়া জানান যে, বাদীনি পেশায় একজন গৃহিনী। বাদীনির বাবা জমির উদ্দিন (৫২) পেশায় একজন গ্যারেজ ব্যবসায়ী। বাদীনির বাবা বাদীর বাড়ীর পাশেই নিজস্ব জায়গায় গ্যারেজ ভাড়া দেন। তিনি প্রতিদিন উক্ত গ্যারেজে সকাল হইতে রাত্র-১২.০০ ঘটিকা পর্যন্ত থাকেন। গত ১৬/০২/২০২৬ইং তারিখ রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় কেরাণীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নস্থ ঘাটারচর বাদীর বসত বাড়ীর নিচে থাকা গ্যারেজে অজ্ঞাতনামা ০৫ জন পুরুষ ও ০২ জন মহিলা প্রবেশ করিলে গ্যারেজের কেয়ার টেকার রিদয় ওরফে ইয়ামিন (২১), মোবাইল-০১৯৭৩৬৪৩৮২৫, পিতা-মোঃ খোকন, মাতা-সালেহা বেগম, স্থায়ী সাং-চাঁদপুর, ডাকঘর- হাট শশীগঞ্জ, থানা-তজুমদ্দিন, জেলা- ভোলা, এ/পি সাং-ঘাটারচর (ঘাটারচর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন), ডাকঘর- তারানগর, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা উক্ত অজ্ঞাতনামা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করিতে গেলে ডিবি পুলিশ পরিচয় দিয়া হুমকি ধামকি দিলে কেয়ার টেকার আর কোন কিছু বলে না। পরবর্তীতে উক্ত অজ্ঞাতনামা পুরুষ ও মহিলা ডিবি পুলিশ পরিচয়ধারী আসামীরা বাদীর বাবা জমির উদ্দিন (৫২), পিতা-মৃত বাবর আলী, মাতা-মৃত সলেমন, সাং-ঘাটারচর (ঘাটারচর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন), ডাকঘর- তারানগর, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা এর সাথে কথা আছে বলিয়া কৌশলে গ্যারেজ থেকে বাহির করিয়া জোর পূর্বক হায়েস গাড়িতে তুলিয়া নিয়া অপহরণ করিয়া অজ্ঞাত স্থানে চলে যায়। পরবর্তীতে গ্যারেজের কেয়ার টেকার রিদয় ওরফে ইয়ামিন (২১) বিষয়টি বাদীর মা রিনা বেগম (৪৫) কে অবগত করিলে বাদীর মা বাদী সহ বাদীর পরিবারের লোকজনদের বিষয়টি অবগত করিয়া আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করিয়া বাদীর বাবা জমির উদ্দিন (৫২) এর কোন সন্ধান পাচ্ছিল না।গ্যারেজের পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় অজ্ঞাতনামা ০৫ জন পুরুষ এবং ০২ জন মহিলা বাদীর পিতাকে হায়েস মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরবর্তীতে গত ইং-১৬/০২/২০২৬ তারিখ রাত আনুমানিক ০৪.৩০ ঘটিকার সময় ০১৪০০-০৫৬৪১১ নাম্বার থেকে বাদীর বাবার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮২০-১০২৫৯৩ তে অজ্ঞাতনামা আসামীরা বাদীর বাবাকে মুক্ত করতে হলে মুক্তিপন বাবদ ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা দাবি করিয়া আগামীকালকে ফোন দিবে বলিয়া মোবাইল বন্ধ করে দেয়। অজ্ঞাতনামা আসামীরা ইং ১৭/০২/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় পুনরায় ০১৪০০-০৫৬৪১১ নাম্বার থেকে ফোন করিলে আসামীরা বাদীর বাবার সহিত কথা বলিয়ে দেয় এবং বাদীর বাবা বাদীকে অতি দ্রুত ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকার ব্যবস্থা করতে বলেন এবং আরো বলেন যে টাকা না দিলে বাদীর বাবাকে হত্যা করে ফেলবে। পরবর্তীতে বাদী ও বাদীর পরিবারের লোকজন উক্ত নাম্বারে ফোন করিলে নাম্বার বন্ধ পাই। অজ্ঞাতনামা আসামীরা ডিবি পুলিশ পরিচয়ে বাদীর বাবকে অপহরন পূর্বক মুক্তিপন হিসেবে ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা মুক্তিপন দাবী করে আসছে। বিষয়টি বাদীর পরিবারের ব্যক্তিবর্গের সহিত আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করতে বিলম্ব করেন। পরবর্তীতে বাদীনির এজাহার প্রাপ্ত হইয়া কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং- ১০, তারিখ- ১৮/০২/২০২৬, ধারা- ১৭০/৩৬৫/৩৮৫/৩৪ পেনাল কোড রুজু করা হয়। পরবর্তীতে পুলিশ অভিযান পরিচালনা করিয়া গত ইং ১৯/০২/২৬ তারিখ ০২.০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ০৩ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়াআটি মুক্তিনগর সাকিনস্থ ২২৩ নং বাসার ৫ম তলার পশ্চিম পাশের ফ্ল্যাট থেকে আসামী ১। তাহমিনা আক্তার শিরিন (২৭), পিতা- মৃত সিরাজ সওদাগর, মাতা- মুর্শেদা বেগম, স্বামী- জাহিদ হাসান, স্থায়ী গ্রাম- রাজঘাট সওদাগর বাড়ি, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা, বর্তমান গ্রাম- নয়াআটি মুক্তিনগর ওয়ার্ড নং-০৩, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (বাসা নং-২২৩, ৫ম তলার পশ্চিম পাশের ফ্ল্যাট), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গত ইং ১৮/০২/২৬ তারিখ ২৩.০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় ফুট ওভারব্রীজের উপর থেকে আসামী ২। মো: জাহিদ হাসান(২৭), পিতা- মৃত জাহাঙ্গীর হাওলাদার, মাতা- হোসনেয়ারা বেগম @ লাভলী, দাদা বাড়ীর গ্রাম- বাইশকূড়া, নানা বাড়ির, গ্রাম- লাইনপাড়ের গোড়া (আনোয়ার হোসেন খলিফার বাড়ি) থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর, বর্তমান গ্রাম- নয়াআটি মুক্তিনগর ওয়ার্ড নং-০৩, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(বাসা নং-২২৩, ৫ম তলার পশ্চিম পাশের ফ্ল্যাট), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। আব্দুল্লাহ আল আজাদ(২৪), পিতা- মো: আনোয়ার হোসেন, মাতা- জানু বেগম, স্থায়ী গ্রাম- মাণিকছড়ি ঢাকাইয়া শিবির, থানা- মাণিকছড়ি, জেলা- খাগড়াছড়ি, নানাবাড়ির গ্রাম- চারিয়া(মুসার দোকান, নাসিরের বাড়ির ভাড়াটিয়া), থানা- হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমান গ্রাম- নয়াআটি মুক্তিনগর ওয়ার্ড নং-০৩, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(বাসা নং-২২৩, ৫ম তলার পশ্চিম পাশের ফ্ল্যাট), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। বাবলু আহমেদ(২৬), পিতা- বেলাল আহমেদ, মাতা- হ্যাপি বেগম, স্থায়ী গ্রাম- বনগাও-২, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, সর্ব বর্তমান গ্রাম- নয়াআটি মুক্তিনগর ওয়ার্ড নং-০৩, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(বাসা নং-২২৩, ৫ম তলার পশ্চিম পাশের ফ্ল্যাট), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ গণকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট