1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ১৩ মামলার পলাতক আসামিসহ গ্রেপ্তার ৪ - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ১৩ মামলার পলাতক আসামিসহ গ্রেপ্তার ৪

মোঃ নাজমুল শেখ
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ১৩ মামলার পলাতক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টা ১০ মিনিটের দিকে জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার অফিসার ইনচার্জ। এ সময় এসআই সাইফুলসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পূর্ব রাস্তি এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত অন্তর কবিরাজ তার সহযোগী রুবেল বেপারী, লিটন বেপারী ও রোমান সরদারসহ কয়েকজন সশস্ত্র ব্যক্তি পুরাতন বাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ থেকে ৫ জন সশস্ত্র ব্যক্তি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অন্তর কবিরাজসহ তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত অন্তর কবিরাজের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, পুলিশ আক্রান্ত এবং বিস্ফোরক মামলাসহ বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে রামদা, ছুরি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সদর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট