1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: শপথ গ্রহণের পর বাড়িতে ফেরার পথে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১ টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন তিনি। এরপর সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার নিজ এলাকায় আসার পথে গতকাল বুধবার বিকেলে আদমদীঘি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৌছলে নেতাকর্মীরা ফুল দিয়ে প্রিয় নেতাকে বরণ ও ভালোবাসায় সিক্ত করেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, এ বিজয় আমার একার নয়। এ বিজয় আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলাবাসীর। বগুড়া-৩ আসনের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা নির্বাচনে যেভাবে আমার পাশে ছিলেন, আগামী দিনেও সেভাবে পাশে থাকলে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব ও সকলের ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ- সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তা, কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনূছ আলী দুলাল, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, এমদাদুল হক সায়েম, আনোয়ার হোসেন হিটলু, মজনু তালুকদার, মহসিন আলী টুকু, কামরুজ্জামান, যুবদল নেতা এসএম জুয়েল রানা, আরিফুর হক রুমান, শাহ রিয়ন সরকারসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট