1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কোস্টগার্ডের পৃথক অভিযানে ২ হাজার ৫৭৬ পিস ইয়াবাসহ তিনজন আটক - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

কোস্টগার্ডের পৃথক অভিযানে ২ হাজার ৫৭৬ পিস ইয়াবাসহ তিনজন আটক

জি এম সপ্না
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি ঃ
খুলনার রূপসা ও কয়রায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৭৬ পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ২১ মার্চ শুক্রবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ মার্চ শুক্রবার সকাল ৭ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা ও বিসিজি স্টেশন কয়রা এর আভিযানিক দল খুলনার রুপসা থানাধীন খান জাহান আলী টোল প্লাজা এবং কয়রার দশহালিয়া খেয়া ঘাট এলাকায় ৪টি পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে ২ হাজার ৫৭৬ পিস ইয়াবা ও ১ টি মোটরসাইকেল সহ ৩ জন মাদক পাচারকারী মোছাঃ ফাতেমা (৫০), শাহিনা আক্তার (২৩) এবং মোঃ বেলাল হোসেন (৩৫) কে আটক করা হয়। আটককৃত মাদক পাচারকারীরা কক্সবাজারের মহেশখালী এবং সাতক্ষীরার দেবহাটা থানার বাসিন্দা।

তিনি আরও বলেন, জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট