1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খাগড়াছড়িতে ১৬ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক দুই। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

খাগড়াছড়িতে ১৬ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক দুই।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট (ORIS) জব্দ করেছে থানা পুলিশ। শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মেরুং ইউপির ছোট মেরুং এলাকা থেকে অভিযান চালিয়ে ১৪ হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করে পুলিশ।

এছাড়াও ঘটনার সাথে ব্যবহৃত ২টি রেজিষ্ট্রেশনবিহীন মাহিন্দ্রা গাড়ি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসময় অবৈধভাবে সিগারেট পাচারকারী মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) নামের দুইজনকে আটক করা হয়। আটককৃতরা উভয়ই মেরুং ইউপির সোবাহানপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় দীঘিনালা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০৮, তারিখ ২৪.০৫.২০২৫।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফরিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেরুং ইউপির ছোট মেরুং এলাকা থেকে রেজিষ্ট্রেশনবিহীন ২টি মাহিন্দ্রা গাড়ি থেকে ১৪ হাজার প্যাকেট বিদেশি সিগারেট (ORIS) জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা। এ সময় অবৈধভাবে সিগারেটগুলো পাচারকারী দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-বি রুজু করা হয়েছে এবং মামলা তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট