1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় গুইমারা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় গুইমারা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল

মোঃ মুবিনুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

প্রায় ৮ বছর পর খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) কেন্দ্রীয় সংসদ সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত আরিফ মোহাম্মদ জাহিদকে সভাপতি, সোহেল দেওয়ানকে সাধারণ সম্পাদক ও বাপ্পি দাসকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার কথা বলা হয়। আংশিক কমিটির অনান্য হলেন, সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম মানিক, সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, শাহিন আলম, সাইফুল ইসলাম, সুইচিং হ্লা চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক উক্যচিং মারমা, মো. রনি, প্রচার সম্পাদক জাকির হোসেন জিকু, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রুইম্রসাই মারমা, উপজাতি বিষয়ক সম্পাদক উক্যনু মারমা।

রবিবার (১৮ মে) গুইমারা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ পারভেজ হোসেন এর নেতৃত্বে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় সংসদ সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেন এবং সেই সাথে গুইমারা উপজেলার সাধারণ মানুষের কাছে মিষ্টি বিতরন করেন। আনন্দ মিছিল শেষে গুইমারা উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ পারভেজ হোসেন আলোচিত বার্তা প্রতিনিধি’কে বলেন- খাগড়াছড়ি জেলার মাটি ও মানুষের প্রান প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া মহোদয় এর সুযোগ্য নেতৃত্ব আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে গুইমারা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট