1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খাগড়াছড়ি সেনা জোনের মানবিক উদ্যোগে অসহায়দের পাশে মানবতার হাত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

খাগড়াছড়ি সেনা জোনের মানবিক উদ্যোগে অসহায়দের পাশে মানবতার হাত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়িতে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি সদর সেনা জোন। বুধবার (৬ আগস্ট) সকালে সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় শহরের বাগান বিলাস অডিটোরিয়ামে এক মানবিক সহায়তা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম। তিনি ৬৫টি অসহায় পরিবারের মাঝে সহায়তা সামগ্রী তুলে দেন। এর মধ্যে ১৪টি পরিবারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান, একটি পরিবারকে স্বাবলম্বী করতে একটি সেলাই মেশিন এবং ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম বলেন, “খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সব জনগোষ্ঠীর মাঝে সম্প্রীতির বন্ধন আগের চেয়ে আরও সুদৃঢ় হয়েছে। খাগড়াছড়ি জোন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি আরও বলেন, “শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি বজায় রাখাও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।

মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট