1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

মো পারভেজ সেখ, বেরোবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩ ব্যাচের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম টুম্পা।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে নগরীর পার্কের মোড় সর্দারপাড়া এলাকার বেসরকারি ছাত্রীনিবাস আপন লেডিস হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে টুম্পার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে টুম্পা আত্মহত্যা করেছেন, তার কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে রংপুর মেট্রোপলিটান তাজহাট থানার পুলিশ অবস্থান করছে।

ওই হোস্টেলে বসবাস করা শিক্ষার্থী আফরিন জানান, সন্ধ্যার পর হোস্টেলে একটি কক্ষে অবস্থান করা টুম্পা নামের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কোনো সাড়া শব্দ না পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা জানালা দিয়ে দেখতে পান টুম্পা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জানানো হলে প্রক্টর ফেরদৌস রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গাওছল আযমসহ প্রক্টরিয়াল বডির সদস্য এবং সহপাঠিরা ঘটনাস্থলে উপস্থিত হন।
জানা গেছে, টুম্পার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার পুরো পরিবার ঢাকায় বসবাস করে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট