1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুইমারায় মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

গুইমারায় মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাতিমুড়ায় উপজেলা মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার হাফছড়ি ইউনিয়নের হাতিমুড়া বাঁশরী ওয়াদুদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলি দেওয়ান। উঠান বৈঠকে বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি বিপুল সংখ্যক পাহাড়ি সম্প্রদায়ের নারীরাও অংশ নেন।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে ধানের শীষের প্রতীকে সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়াকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। একইসাথে বিএনপি ক্ষমতায় এলে অতীতের মত এলাকার আর্থসামাজিক উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণেরও প্রতিশ্রুতি দেন বক্তারা।

গুইমারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুনের সঞ্চালনায় ও ইউনিয়ন মহিলা দলের সভনেত্রী তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি, সহ-সভাপতি মিঠুন রানী ত্রিপুরা, যুগ্ম সম্পাদক আকলিমা খানক, সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমা, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম ও উপজেলা মহিলা দলের সভানেত্রী মিশেপ্রু মগ।

এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট