1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) পাহাড়ি এলাকার শান্তি, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন কমান্ডার ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি।

সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ এবং খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী।

এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি এবং গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জোন কমান্ডার পার্বত্য অঞ্চলের মানবাধিকার সংরক্ষণ, আসন্ন জাতীয় নির্বাচনকালীন পরিস্থিতি, ধর্মীয় সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, শিক্ষাসহায়ক কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর নামে অপপ্রচার, গুজব ও ভুয়া আইডি থেকে মিথ্যা তথ্য প্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সভা শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট