1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুইমারার সুনামধন্য কাশেম হোটেলের নতুন ভবন উদ্বোধন । - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

গুইমারার সুনামধন্য কাশেম হোটেলের নতুন ভবন উদ্বোধন ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারার সুনামধন্য কাশেম হোটেলের নতুন ভবন উদ্বোধন হয়েছে। উদ্বোধন উপলক্ষে সারাদিন- রাত সকল দর্শনার্থী, কাস্টমার ও পথচারীদের জন্য ফ্রী খাবারের ব্যবস্থা করা হয়েছে।
সোমবার ( ২৬ মে) গুইমারার জালিয়াপাড়া বাজারের ফেনী সড়কের মাদ্রাসার পাশে “কাশেম হোটেল” বেলুন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক এড. আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমান এবং গুইমারা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। এছাড়াও
রেষ্টুরেন্ট এর মালিক মো: আবুল কাশেমের উপস্থিতিতে ছিলেন রেষ্টুরেন্ট এর কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।
রেস্টুরেন্টের মালিক আবুল কাশেম বলেন,আমার স্বপ্ন ছিলো গুইমারাতে একটি মানসম্মত হোটেল তৈরী করা। যা আজ আমার স্বপ্ন পূরন হয়েছে। আমি সৎ ও সততার সাথে মানুষের সেবা করতে চাই।
আমি মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে খাবার এর দাম দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট