1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রাম দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন।

চট্টগ্রাম দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ০৭ ডিসেম্বর ২০২৫ দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর সভাপতি সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।

সভার শুরুতে গত নির্বাহী কমিটির সভার কার্যবিবরণী পাঠ ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এরপর সভার আলোচ্য বিষয় আঞ্জুমানের বার্ষিক সাধারণ সভা, নির্বাহী কমিটির বার্ষিক প্রতিবেদন, বার্ষিক অডিট রিপোর্ট, বাজেট অনুমোদন, অডিটর নিয়োগ ও ফি নির্ধারণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী ফজলে রহিম চৌধুরীর আর্থিক সহায়তায় আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামে কেন্দ্রীয় আঞ্জুমানের আদলে একটি ভোকেশনাল ট্রেনিং ইনষ্টিটিউট (Vocational Training Institute) স্থাপনের প্রস্তাব সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক; সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট