1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৪ জুলাই ২০২৫ খ্রি. দুপুর ১২.৩০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর
দপ্তরের সম্মেলন কক্ষে সিএমপি’র জুন/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়।

এসময় অতিরিক্ত কমিশনার মহোদয় তার বক্তব্যে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিরপেক্ষ ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল বিভাগের উপ-পুলিশ কমিশনারগণকে তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। তিনি মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণসহ আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট