1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রাম সিএমপি'র নতুনব্রীজ এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

চট্টগ্রাম সিএমপি’র নতুনব্রীজ এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ০৮ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখ দুপুর ০২.৩০ ঘটিকায় নগরীর অন্যতম ব্যস্ত এলাকা নতুনব্রীজ (বাকলিয়া)-এর ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুষ্ঠু ও কার্যকর করার লক্ষ্যে বাকলিয়া থানাধীন কেআরএস কনভেনশন হলে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।

সভায় নতুনব্রীজ এলাকার সড়ক ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্কুল ও বাজারকেন্দ্রিক যানজট, পথচারী নিরাপত্তা, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং যানবাহনের গতিশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি সভায় উপস্থিত সাংবাদিক ও স্টেকহোল্ডারদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের গঠনমূলক পরামর্শ সাদরে গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা যৌথভাবে নগরীর এই গুরুত্বপূর্ণ এলাকায় টেকসই ও নাগরিকবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—“আমরা নতুনব্রীজ এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছি। এজন্য এখানে কিভাবে একটি সহনীয় ট্রাফিক ব্যবস্থা ধরে রাখা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়গুলো এখানে বহুমাত্রিক— রয়েছে নানান ধরনের চ্যালেঞ্জ ও সমস্যা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এ সমস্যার উত্তরণ ঘটাতে হবে।”

তিনি আরও বলেন—“সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিক ভোগান্তি কমাতে সবার সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে নাগরিক সচেতনতা, সহযোগিতা ও পরিকল্পিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আসফিকুজ্জামান আকতার বিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আলমগীর হোসেন সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট