1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্রগ্রাম ডিবি পুলিশ অভিযানে মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড়স্থ কুঁটুম্ববাড়ী রেস্টুরেন্ট এর ভিতর হতে ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২ - নব দিগন্ত ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

চট্রগ্রাম ডিবি পুলিশ অভিযানে মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড়স্থ কুঁটুম্ববাড়ী রেস্টুরেন্ট এর ভিতর হতে ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(বন্দর) বিভাগের স্পেশাল টিমে এর এসআই (নিঃ) রুবেল বড়ুয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৬/০৭/২০২৫ ইং তারিখ ১৮.২০ ঘটিকার সময় মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড়স্থ কুঁটুম্ববাড়ী রেস্টুরেন্ট (অলংকার মোড় শাখা) এর ভিতর হতে আসামী ১। মোঃ আব্দুল খালেক (৩৪) ও ২। পাপড়ী শীল (৩৫) দ্বয়কে গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে ৩০০০ (তিন হাজার) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত আসামীদ্বয় ইয়াবা ট্যাবলেট গুলো কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন উৎস হইতে কম দামে সংগ্রহ করে চট্টগ্রাম শহরে বিভিন্ন লোকজনের নিকট বেশি দামে বিক্রয় করার জন্য নিজ নিজ দখল ও হেফাজতে রাখে মর্মে স্বীকার করে। এসংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং-২৩, তাং-২৬/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৩৬(১) এর সারণি ১০(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী পাপড়ী শীল (৩৫) এর বিরুদ্ধে ১। নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার এফআইআর নং-২৬, তাং-৩০/০৯/২০২২ খ্রিঃ, ধারা-৩৬(১) এর সারণি ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। সিএমপির কোতোয়ালী থানার এফআইআর নং-৩১, তাং-১৩/০৩/২০২৩ খ্রিঃ, ধারা-৩৬(১) এর সারণি ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু আছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট