1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চাঁদা না দেওয়াই শার্শার জিরনগাছা গ্রামের নতুন ইটের সলিং রাস্তা উঠিয়ে ফেলার অভিযোগ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

চাঁদা না দেওয়াই শার্শার জিরনগাছা গ্রামের নতুন ইটের সলিং রাস্তা উঠিয়ে ফেলার অভিযোগ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শার ৯নং উলাশী ইউনিয়নের ৩নং ওয়ার্ড জিরানগাছা গ্রামের নতুন ইটের সলিং তুলে ফেলার অভিযোগ উঠেছে।

জানাগেছে,জিরনগাছা গ্রামের নতুন ইটের সলিং রাস্তা করার কন্টেকটার নাসির চাঁদা না দেওয়াই জিরনগাছা গ্রামের বহু আলোচিত সন্ত্রাসী আরমান হোসেন ডাবলু ও তার ছোট ভাই জবা নেতৃত্বে একদল সন্ত্রাসীরা সদ্য তৈরি করা ইটের সলিং রাস্তা সম্পূর্ণ টা উঠায়ে ফেলেন।

সারুন সাপা ট্রেডার্স ঠিকাদার প্রতিষ্ঠান এর ম্যানেজার নাসির উদ্দিন বলেন,উপজেলার জিরেনগাছা গ্রামে আছির উদ্দিন এর বাড়ির পারিবারিক সড়ক নির্মাণ কাজে বাধা দেন জিরেনগাছা গ্রামের তোফাজ্জেল হোসেন এর ছেলে আরমান হোসেন ডাবলু।

সে সপ্তাহ খানেক আগে মাইকে ঘোষনা দেয় ওই সড়ক যাতে নির্মান না করা হয়। কারন সে সড়কটি নির্মান হয়ে বাড়িতে যাবে তারা আওয়ামীলীগ করে। এরপর আমি বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানালে তারা আমাকে বিষয়টি দেখবে বলে জানায়।
এরপর ডাবলু তিন চারদিন আগে আমাকে সড়ক নির্মান করতে বলেন। আমি সে অনুযায়ী সড়ক নির্মান করি। তারপর সে আমাকে বলে ছোট ভাই ব্রাদার আছে তাদের কিছু টাকা দেওয়ার জন্য। আমি বলি মন্ত্রনালয় থেকে পাশ করে এনেছে আছির উদ্দিন এর পরিবারের লোকজন। সেখানে মাত্র সাড়ে তিন লাখ টাকার ০.৭৫ কিঃমিটার সড়ক। এতে কয়টাকা লাভ হবে আপনি বলেন, এইকাজে টাকা দেওয়া সম্ভব না। এরপর গত সোমবার আমার নির্মান করা সড়কের ইট তার নেতৃত্বে তুলে ফেলা হয়।

জিরেন গাছা গ্রামের সাত্তার মোল্যার ছেলে মোমিনুর রহমান বলেন, ডাবলূ একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। সে গত ৫ ই আগষ্ট এর পর এই এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার চাঁদাবাজি করেছেন।
তার নামে বহু মামলার হয়েছে। কিছুদিন আগে
শার্শা থানা পুলিশ তাকে গ্রেফতার করে চালান দিয়ে ছিলেন,সে জেল হাজতে থাকায় জিরনগাছা গ্রামের মানুষ বেশ কিছুদিন শান্তিতে ছিলেন,তার কিছু দিন পর জামিনে বেরিয়ে আবারও এলাকার মানুষের শান্তি কেড়ে নিয়েছেন।

আমরা গত ১২ জানুয়রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান করার জন্য সকলে আয়োজন করি। সে অনুযায়ী ডেকোরেটর গরু চাউল ডাউল সহ সকল প্রকার বাজার করি। রোববার রাতে ডেকেরেটর মালামাল এলাকায় আসলে সে তার বাহিনী নিয়ে সব বন্ধ করে দেয়। এবং প্রকাশ্যে জীবন গাছা বাজার মোড়ে ২ রাউন্ড ফাকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।

তার আতঙ্কে জিরন গাছা গ্রামের সাধারণ মানুষের মাঝে সব সময় আতঙ্ক বিরাজ করছে।
তাই প্রশাসনের কাছে কাছে আমাদের জোর দাবি এই কুখ্যাত সন্ত্রাসী ডাবলু কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
এবং জিরনগাছা গ্রামবাসীর শান্তি ফিরে দিন।

উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদ বলেন ডাবলু একজন ভয়ানক সন্ত্রাসী। সে বিদেশ থাকত। গত ৫ আগষ্ট এর পর সে বিদেশ থেকে চলে আসে এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে। সে আছির উদ্দিন এর বাড়ির সড়ক নির্মান কাজে বাধা দিয়েছে চাঁদার দাবিতে। এছাড়া সকল আয়োজন করেও সে খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান করতে দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট