1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চুয়াডাঙ্গা জেলায় মাদক বিরোধী অভিযানে জোয়ার্দ্দারপাড়াস্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর সামনে থেকে ৫৭০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

চুয়াডাঙ্গা জেলায় মাদক বিরোধী অভিযানে জোয়ার্দ্দারপাড়াস্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর সামনে থেকে ৫৭০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে ডিবি পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর থানাধীন জোয়ার্দ্দারপাড়াস্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর সামনে থেকে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) জুম্মান খান, এসআই (নিঃ)/মোঃ নাহিরুল ইসলাম, এসআই (নিঃ)/মুহিদ হাসান,এএসআই (নিঃ)/ মোঃ মোত্তালেব হোসেন, এএসআই (নিঃ)/ আবু আল ইমরান মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ পিস অবৈধ্য মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ নাজমুল হোসাইন’কে গ্রেফতার করেন।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১০:২০ ঘটিকায় মাদককারবারী চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড় হতে বড়বাজার আসার পথিমধ্যে জোয়ার্দ্দারপাড়াস্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর সামনে থেকে আসামী ১। মোঃ নাজমুল হোসাইন (৩৮), পিতা-মৃত মানোয়ার হোসেন, মাতা- মৃত রোকেয়া বেগম, সাং-রামনগর ক্লাবমোড়, থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা’কে গ্রেফতার করেন এবং অপর আসামী পালিয়ে যায়। স্থানীয় সাক্ষীদের সম্মুখে আসামীর ডান হাতে থাকা বাজারকরা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে খাকি রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো ৩০(ত্রিশ)প্যাকেট নীল রংয়ের প্লাস্টিকের জিপারের মধ্যে (১৯০X৩০)=৫,৭০০(পাঁচ হাজার সাতশত)পিস ইয়াবা ট্যাবলেট,যার মূল্য অনুমান-১৭,১০,০০০/- (সতের লক্ষ দশ হাজার)টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট