
মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই(নিঃ) আবু হেনা মোঃ মোস্তফা কামাল, এসআই(নিঃ) সৌমিত্র সাহা, এএসআই/মোঃ আবু আল ইমরান সঙ্গীয় ফোর্সসহ আজ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ১৭:৫০ ঘটিকায় দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের বাটিকাডাঙ্গা দক্ষিন পাড়াস্থ ধৃত আসামীর নিজ বসত বাড়ির উঠানে আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (৪১), পিতা- মোঃ গিয়াস উদ্দিন মোন্টা, মাতা- মোছাঃ নুর বানু, সাং- বাটিকাডাঙ্গা, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা’কে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ২৫ (পঁচিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।