1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চুয়াডাঙ্গা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ০৩ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ব্লাক হান্ট ও ১০৯ বোতল WINCEREX উদ্ধারসহ আটক-১ পলাতক-২ - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

চুয়াডাঙ্গা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ০৩ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ব্লাক হান্ট ও ১০৯ বোতল WINCEREX উদ্ধারসহ আটক-১ পলাতক-২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবির খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ)/ মোঃ আশরাফুল ইসলাম, এসআই(নিঃ) সৌমিত্র সাহা, এএসআই(নিঃ) শ্রী রমেন কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ আজ ১৮ মার্চ ২০২৬ তারিখ বিকাল ১৭:২০ ঘটিকায় জীবননগর থানাধীন জনৈক শওকত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ শওকত হোসেন(৪৫), পিতা- মৃত মোলাম মালিতা, সাং- মানিকপুর মসজিদপাড়া থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা’কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ০৩ (তিন) বোতল নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য ব্লাক হান্ট (Black Hunt), এবং ০৯ (নয়) বোতল WINCEREX উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ০২ নং আসামী নজুর হেফাজতে আরো অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে। তাৎক্ষনিকভাবে এসআই(নিঃ) আশরাফুল ইসলাম উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ধৃত আসামী শওকতকে সাথে নিয়ে এবং সাক্ষীসহ ০২ নং আসামী নজরুল ইসলাম নজুর বাড়িতে অভিযান পরিচালনা করে করার সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ০২ নং আসামী নজু এবং নজুর আপন চাচাতো ভাই ০৩ নং আসামী রাজা কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ০২ নং আসামীর বসত ঘরের শয়ন কক্ষ হতে উদ্ধারকৃত (৫০+৫০)= ১০০ বোতল WINCEREX জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত (i) ০৩ (তিন) বোতল নেশা জাতীয় কথিত মাদকদ্রব্য ব্লাক হান্ট (Black Hunt) যার মূল্য অনুমান (০৩×২০০০)= ৬০০০/-(ছয় হাজার) টাকা এবং (ii) ১০৯ (একশত নয়) বোতল WINCEREX যার মূল্য অনুমান (১০৯×২৫০০)= ২,৭২,৫০০/-(দুই লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত) টাকা। উল্লেখিত আলামতের সর্বমোট মূল্য অনুমান (৬০০০+২,৭২,৫০০)= ২,৭৮,৫০০/- (দুই লক্ষ আটাত্তর হাজার পাঁচশত) টাকা।

গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট