1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার  - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার 

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

 

 

ছাত্র-জনতার উপর হামলা মামলার এজাহার ভুক্ত আসামী জসিম উদ্দিনকে(৪৪)কে আটক করেছে চাঁদগাঁও থানা পুলিশ।

 

সোমবার(২ জুন) সকালে ঢাকার টঙ্গীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক জসিম উদ্দিন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমতলি মাঝের পাড়া মুহাম্মদ ইদ্রিসের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: আফতাব উদ্দীন।

 

জানা যায়, ৫ ই আগষ্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর নিজ উপজেলা লোহাগাড়া ছেড়ে পালিয়ে গিয়ে ঢাকার একটি বাসায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম চাঁদগাঁও থানা পুলিশ ঢাকা টঙ্গীর সেই বাসাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়, তিনি ছাত্র-জনতার উপর হামলায় চট্টগ্রাম চাঁদগাঁও থানায় দায়েকৃত মামলার ৭ নম্বর এজাহার নামীয় আসামী ছিলেন।

 

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন জানান, আটক ব্যাক্তিটি একজন এজাহারভুক্ত আসামী, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার টঙ্গীর একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং ধৃত আসামীকে যথাযথ আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট