1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর কর্তৃক ১৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-২ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ :

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর কর্তৃক ১৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ডিবি যশোরের এসআই(নিঃ)/ বাবলা দাস, এসআই(নিঃ)/ মোঃ কামাল হোসেন, এএসআই(নিঃ)/ মোঃ আলী মিয়া সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে ইং ০৩/১২/২০২৫খ্রিঃ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পৌরসভাস্থ ০৫নং ওয়ার্ডের বিমানবন্দর সড়কের রেল ক্রসিং এর পাশে জনৈক মোঃ বাবুল হোসেন এর বাবুল স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ জাহিদুল ইসলাম(৪৩) এবং মাহমুদুল হাসান @ মামুন(৩৯)’দ্বয়কে সর্বমোট ১৫০(একশত পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ বাজারমূল্য অনুমান ৪৫,০০০/- (পয়তাল্লিশ হাজার) টাকা সহ গ্রেফতার করে। এ সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন বাদী হয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে ইং ০৪/১২;১০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
১। মোঃ জাহিদুল ইসলাম(৪৩)
পিতা-মৃত ইউসুফ মন্ডল, মাতা-মোছাঃ আলেয়া খাতুন
সাং-শিকারপুর হাড়াপাড়া, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ।
২। মাহমুদুল হাসান @ মামুন(৩৯)
পিতা-মোঃ কওসার আলী, মাতা-মনোয়ারা খাতুন
সাং-আলহেরা পাড়া, হামদহ, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ।

উদ্ধারঃ
সর্বমোট ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার অবৈধ বাজারমূল্য অনুমান ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট