1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জেলা পুলিশ, নরসিংদীর অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

জেলা পুলিশ, নরসিংদীর অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঘটনা_১ সোমবার (০৫/০১/২০২৬) রাত ২৩ঃ১০ ঘটিকায় ডিবি, নরসিংদীর এসআই (নিঃ)/ জামিরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন সাটিরপাড়া বকুলতলা এলাকা হতে মাদক ব্যবসায়ী আশিক মিয়া (২৫), পিতা- মৃত খলিল মিয়া, সাং ঘোষপাড়া, থানা ও জেলা নরসিংদীকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

#ঘটনা_২ সোমবার (০৫/০১/২০২৬) ২১ঃ৫৫ ঘটিকায় ডিবি, নরসিংদীর এসআই (নিঃ) জামিরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন পশ্চিম কান্দাপাড়া রাঙ্গামাটি ২নং পানির টাংকি এলাকা হতে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৩), পিতা- মৃত আব্দুল সাত্তার, সাং- বালুয়াকান্দি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

#ঘটনা_৩ সোমবার (০৫/০১/২০২৬) বিকাল ১৭.৩০ ঘটিকায় রায়পুরা থানার এসআই (নিঃ) মোঃ আবুল হাসান হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটি করাকালীন রায়পুরা থানাধীন মাহমুদাবাদ সাকিনস্থ লিজা জর্দ্দা কোম্পানীর সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ স্বপন মিয়া (৩৫), পিতা-গোলাপ মিয়া, সাং-কালিকা প্রসাদ (চরের কান্দা), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে ০১ (এক) কেজি গাঁজাসহ আটক করেন।

এ সংক্রান্তে রায়পুরা থানায় মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট