1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
টেকেরহাটের জুই ফার্নিচার মার্ট থেকে ক্রয়কৃত আসবাবে অনিয়মের অভিযোগ মনির হাওলাদারের - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

টেকেরহাটের জুই ফার্নিচার মার্ট থেকে ক্রয়কৃত আসবাবে অনিয়মের অভিযোগ মনির হাওলাদারের

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাজারের ‘জুই ফার্নিচার মার্ট’-এর বিরুদ্ধে প্রতারণা, নিম্নমানের রং এবং লিখিত গ্যারান্টি অমান্যের অভিযোগ তুলেছেন নিলামপুরদ্দী, কবিরাজপুর ইউনিয়নের বাসিন্দা মনির হাওলাদার (৪০)।

ভুক্তভোগী মনির হাওলাদার জানান, ২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি প্রতিষ্ঠানটি থেকে মোট ৭০ হাজার টাকার দুটি আসবাবপত্র ক্রয় করেন—এর মধ্যে একটি অল চুকেজ ৪০ হাজার টাকা এবং একটি আলমারি ৩০ হাজার টাকার। ক্রয়ের সময় দোকানের পক্ষ থেকে জানানো হয়, লেকার রং করতে আনুমানিক ৩৫ হাজার টাকা খরচ হতে পারে এবং রঙের মানের ওপর নির্ভর করে ২০ হাজার টাকার মতো কম-বেশি হতে পারে।

মনির হাওলাদারের অভিযোগ, দোকানের ম্যানেজার মো. শাহজালাল ক্যাশ মেমোতে ৩০ বছরের ফার্নিচারের গ্যারান্টি এবং লেকার রঙের ওয়ারেন্টি উল্লেখ করেছিলেন। কিন্তু এক বছর পূর্ণ হওয়ার আগেই আসবাবের রং নষ্ট হয়ে যায় এবং লেকার পৃষ্ঠে ‘সাতকুরা’ ধরণের দাগ সৃষ্টি হয়। বিষয়টি জানাতে গেলে দোকান কর্তৃপক্ষ প্রতিশ্রুত ১০০% লেকার করে দেওয়ার কথা থাকলেও মাত্র ৪০% লেকার করে সমস্যার সমাধান করার চেষ্টা করে বলে অভিযোগ।

এই বিষয়ে মনির হাওলাদার ম্যানেজার শাহজালালকে মেসেজ পাঠালে তিনি জবাবে বলেন,
“সমাধান না হওয়ার কিছু নেই, সব কিছুরই সমাধান আছে। কোম্পানির কালার ম্যান সবুজ মামা বা শো-রুম মালিক যেটা বলবে, আমি সেটাই করতে বাধ্য।”

ভুক্তভোগীর দাবি, দোকান কর্তৃপক্ষ লিখিত গ্যারান্টি ও ওয়ারেন্টি মানছে না এবং প্রতিশ্রুত মানের কাজও সম্পন্ন করেনি। তিনি বিষয়টির সঠিক তদন্ত এবং ভোক্তা অধিকার আইনে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট