1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ট্রাফিক সহায়তাকারী গ্রুপ (TAG) এর নবাগত সদস্যদের সাথে তেজগাঁও ট্রাফিক বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ট্রাফিক সহায়তাকারী গ্রুপ (TAG) এর নবাগত সদস্যদের সাথে তেজগাঁও ট্রাফিক বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার (১৮ মে ২০২৫ খ্রি:) বিকেল ৩ টায় তেজগাঁও ট্রাফিক বিভাগের কার্যালয়ে নবনিযুক্ত ট্রাফিক সহায়তাকারী গ্রুপ (TAG) এর সদস্যদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানা, পিপিএম, তেজগাঁও বিভাগের অধীন সকল জোনের সহকারী পুলিশ কমিশনারগণ, ট্রাফিক ইন্সপেক্টরবৃন্দ এবং নবাগত (TAG) সদস্যরা।

সভায় নবাগত সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, “প্রথমেই নিজের নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে। ধুলাবালিময় পরিবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। জনসাধারণের সঙ্গে আচরণে সর্বদা ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবং যেকোনো বিতর্ক এড়িয়ে চলতে হবে। সমস্যার সম্মুখীন হলে দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করতে হবে।”

তিনি আরও যোগ করেন, “পেশাদার মনোভাব, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে দায়িত্ব পালনের মধ্য দিয়েই ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

সভায় নবাগত সদস্যদের কর্মস্পৃহা ও দায়িত্বশীল মনোভাবের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে আরও কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা পালনের জন্য তাঁদের উৎসাহিত করা হয়।

মতবিনিময় সভাটি সফলভাবে সম্পন্ন হয় এবং এতে নবাগত সদস্যদের মধ্যে দায়িত্ব পালনের প্রতি নতুন করে উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট