1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ের বিএনপির মহাসচিবে ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর বাড়িতে চুরির। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের বিএনপির মহাসচিবে ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর বাড়িতে চুরির।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর ঠাকুরগাঁওয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তিন ভরি স্বর্ণালংকারসহ নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে চোরের দল। আজ শুক্রবার ভোররাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা ৭ নং আমজানখোর ইউনিয়নের জাফরটলি গ্রামে এ ঘটনা ঘটে।

একই রাতে ইউনুস আলীর প্রতিবেশী মতিউর রহমানের বাড়িতেও চুরি হয়েছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না ইউনুস আলী। খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ইউনুস আলীর ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘রাতে চেতনানাশক ওষুধ ছিটিয়ে চোরের দল তিনটি ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। চুরির সময় বাবার ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। সকালে প্রতিবেশীদের মোবাইলে ডেকে এনে দরজা খুলে দেখি, গেটের বাইরে কাগজপত্রগুলো ফেলে গেছে।’

ইউনুস আলীর বাবা বলেন, ‘আমার দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় চোরেরা। ফজরের নামাজের সময় বের হতে না পেরে ডাকাডাকির পর সবাই চুরির ঘটনাটি অবগত হই। তিন ভরি স্বর্ণ, ছোট ছেলে আশরাফুলের লক্ষাধিক টাকাসহ ইউনুসের আলমারিতে থাকা কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। কিছু কাগজপত্র ফেলে গেছে গেটের বাইরে।’

ইউনুসের প্রতিবেশী মতিউর রহমান বলেন, ‘আমার বাড়ির শোকেস ও ট্রাংক থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। বাইরে কাগজপত্রগুলো ফেলে গেছে। আমরা ইউনুসের মনে করে এগুলো তার ভাইকে দিতে গিয়েছিলাম। পরে দেখি এসব আমাদের কাগজপত্র।’ মতিউরের স্ত্রী সালেহা বেগম বলেন, ‘বিএনপি মহাসচিব স্যারের সঙ্গে থাকেন ইউনুস ভাই। তাঁর প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিন্তে ছিলাম। চুরির পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’

প্রতিবেশীরা বলছেন, ইউনুসের বাড়িতে যদি চুরি হয়, তাহলে তাঁদের নিরাপত্তা কোথায়। তাঁরা এই চুরির রহস্য দ্রুত উন্মোচন করে চোরদের শাস্তির দাবি জানিয়েছেন।

চুরির কথা পরিবারের স্বজনেরা মোবাইলে ইউনুস আলীকে জানিয়েছেন। তিনি তাঁর ভাই আশরাফুল ইসলামকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘পুলিশ দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা থেকে ঘটনাস্থল প্রায় ১৩ কিলোমিটার। আমরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাঁরা সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দেবেন। আমরা চুরির ঘটনা তদন্ত শুরু করেছি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট