1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে।
ঠাকুরগায়ের প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ । বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে উপজেলার শিবদিঘি পার্টি অফিস থেকে শুরু হয়ে মিছিলটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে বিক্ষোভকারীরা লীগ ধর , জেলে ভর, দালালি না রাজপথ, রাজপথ , রাজপথ, আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম, এমন স্লোগান দেন।

মিছিল শেষে বন্দর চৌরাস্তা চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গণ অধিকার পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন ।
সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার স্বার্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। তিনি আরো বলেন,গত ১৭ বছরে আওয়ামী লীগ গণহত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থির করে তুলেছে। আমাদের ভাই-বোনদের রক্ত যাদের হাতে, সেই হত্যাকারীদের আর এই মাটিতে ঠাঁই হবে না। আমাদের দাবি স্পষ্ট, আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তিনি রাণীশংকৈল উপজেলা প্রশাসন কে হুশিয়ার করে বলেন, যারা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে প্রশাসন যদি আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করতে বিলম্ব দেখায় তাহলে পরবর্তীতে থানা ঘেরাও কর্মসূচি হবে।

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি সোহরাব আলী, সহ-সভাপতি আবুল হোসেন, সম্পাদক জাফর আলী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী আলামীন, সহ-দপ্তর সম্পাদক, জহিরুল ইসলাম পৌর সাধারণ সম্পাদক শুধু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট