1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে এখনও চাঁদাবাজি হয়,সারজিস - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে এখনও চাঁদাবাজি হয়,সারজিস

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, দেশে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। তিনি তরুণ প্রজন্মকে প্রচলিত রাজনীতির ধারা পুনঃপ্রতিষ্ঠার বিরুদ্ধে ‘প্রতিবন্ধক’ হিসেবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং কোনো কিছুতে অন্ধ বিশ্বাস না করে সমালোচনামূলক বিচার-বুদ্ধি ব্যবহারের ওপর জোর দিয়েছেন।

স্থানীয় কোনো অপশক্তিকেই ফে,রাউন, নম,রুদ বা শেখ হাসিনার চেয়ে বেশি শক্তিশালী ভাবার কারণ নেই। হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁ,দাবাজি, দখলদারিত্ব ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়ালে পুরনো দমনমূলক ব্যবস্থা আবারো ফিরে আসবে।আজ সোমবার (৯ জুন) বিকেলে ঠাকুরগাঁও শহরের ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও চিরন্তন’ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আপনাদের কাছে একটা আহ্বান, অনুগ্রহ করে কাউকে এত বড় মনে করবেন না, এত শক্তিশালী মনে করবেন না যে সে ফেরাউন বা নমরুদ বা হাসিনার চেয়ে এই মুহূর্তে আপনাদের ঠাকুরগাঁয় শক্তিশালী। সো যেকোনো অন্যায়, অপকর্ম এগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে। সবার খারাপ আমলনামাগুলো মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে আসতে হবে।তিনি বলেন, আপনাদের ঠাকুরগাঁওয়ের কথাই চিন্তা করেন। আপনাদের ঠাকুরগাঁওয়ে এখনও চাঁদাবাজি হয়, দখলদারিত্ব হয়, ক্ষমতার অপব্যবহার হয়, ব্যাপক মাত্রায় মামলা বাণিজ্যও হয়। মামলা দেয়ার আগে ফোন দিয়ে বলে যে নাম না দিতে চাইলে টাকা দেন। নাম দিয়ে দেওয়ার পরে বলে নাম কাটানোর জন্য টাকা দেন।

এরপরে যখন নাম কাটানো হয় না, তখন বলে জামিন নেওয়ার জন্য টাকা দেন। এই চক্রটা পুরো বাংলাদেশেই চলছে। সো এই চক্রটা এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের কেউ করছে না। তাহলে কেউ না কেউ করছে। তাহলে যারা করছে, আমি যদি তাদেরকে এস্টাবলিশ হতে দেই, সে শেখ হাসিনার চেয়ে, সে বা তিনি বা তারা শেখ হাসিনার চেয়ে এই মুহূর্তে বেশি শক্তিশালী না।

শেখ হাসিনা তার সময়ে যত শক্তিশালী ছিল, তার চেয়ে শক্তিশালী না। কিন্তু আমরা যদি আমাদের জায়গা থেকে ভয়েসটা রেইজ না করি, সেটা শুধু ঠাকুরগাঁওয়ে ক্ষেত্রে না, পুরো বাংলাদেশের ক্ষেত্রে, এই সিস্টেমগুলো রি-এস্টাবলিশ হবে।

ঠাকুরগাঁও চিরন্তনের সভাপতি সুজন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শহীদুজ্জামান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন,ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ উপজেলার উপজেলা চেয়ারম্যান, জিয়াউল হক জিয়া, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট