1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে ভোটারদের মূল্য বাড়াতেই পিআর পদ্ধতি আব্দুল হালিম। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ভোটারদের মূল্য বাড়াতেই পিআর পদ্ধতি আব্দুল হালিম।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ভোটারদের মূল্য বাড়াতেই পিআর পদ্ধতি।

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। বিশ্বে ৯০টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে। আমরা এজন্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবী করেছি।

বুধবার (২০ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ায়ামে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ প্রেমিক জোটকে জেতাতে হবে। এর জন্য এখন থেকেই কাজ করতে হবে। পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে নির্বাচনী বৈঠক করতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, কেন্দ্রীয় সুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন, দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ মো. আনিছুর রহমান, জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাষ্টার, রানীশংকৈল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আমীর বাবুল আহম্মদ, হরিপুর উপজেলা আমীর মাওলানা রঠিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মো. সাদেকুল ইসলাম মুন্না সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সভায় পীরগঞ্জ রানীশংখেল উপজেলার ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি ছাড়াও জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট