1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে মাদক কারবারিকে গ্রেপ্তার করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড। - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারিকে গ্রেপ্তার করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের ভান্ডারা গ্রামের রংপুরিয়া মার্কেট সংলগ্ন এলাকায় কৃষ্ণ শীলের বাড়িতে মেজর নাঈম এর নেতৃত্বে যৌথ বাহিনীর ট্রক্সফোর্স অভিযানে কৃষ্ণ শীল(৫৫) (নাপিত) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষ্ণ শীল ওই এলাকার নরেন্দ্র শীলের ছেলে ।

এ সময় কৃষ্ণের বসতঘর থেকে ৪ পিস ইয়াবা, ফুয়েল পেপার, একটি চাপাতি, একটি ছুরি ও একটি হাসোয়াসহ ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৭৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন। 

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠো ফোনে বলেন,ভ্রাম্যমাণ আদালতে মাদক ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে কৃষ্ণ বসাকের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিকে ঠাকুরগাঁও জেলা হাজতে পাঠানো হয়েছে । 

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে জানান ট্রাক্সফোর্স অভিযানে পৌর শহরের কৃষ্ণশীল নামে এক ব্যক্তির নিকট ইয়াবা, ফুয়েল পেপার ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে মাদক আইনে তাকে অর্থদন্ডসহ এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট