1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে রাণীংশকৈলে চিকিৎসকের সিরিয়ালের কারণে চেম্বারের সামনে নবজাতকের মৃত্যু: - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে রাণীংশকৈলে চিকিৎসকের সিরিয়ালের কারণে চেম্বারের সামনে নবজাতকের মৃত্যু:

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চিকিৎসকের চেম্বারের সামনে সারাদিন অপেক্ষার পর মায়ের কোলেই ৬ মাস বয়সী রমেসা জান্নাত নামে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে রাণীশংকৈল উপজেলার রাণীশংকৈল শিরোমণি ক্লিনিক এন্ড ডায়গনিস্টিক সেন্টার নামক এক প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে। শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসকের সহকারীর দায়িত্বে অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে। তবে ক্লিনিকের কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে শিশুর মৃত্যুর কারণ জানতে চাইলে ফোন কেটে দেন। নবজাতকটি উপজেলার উমরাডাঙ্গী এলাকার বাসিন্দা মো. আজাদের মেয়ে। শিশুটির পিতা আজাদ জানান, সকালে আমি ও আমার স্ত্রী বাচ্চা নিয়ে শিরোমণি ক্লিনিক এন্ড ডায়গনিস্টিক সেন্টার শিশু চিকিৎসক ডাঃ এ,বি,এম রাশেদুজ্জামান রিপনের কাছে আসি। চিকিৎসককে দেখানোর জন্য আমরা ৮৩ নম্বর সিরিয়াল নিই। বাচ্চার অবস্থা তখন আশঙ্কাজনক ছিল। চিকিৎসকের সঙ্গে দ্রুত দেখা করার জন্য আমরা সিরিয়াল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সহকারীদের অনুরোধ করি। অনেক অনুরোধ করার পরও সহকারীর অবহেলায় আমরা বাচ্চাকে নিয়ে চিকিৎসকের কক্ষে ঢুকতে পারিনি। ৭ ঘন্টা পর মায়ের কোলেই সে মারা যায়। এ ব্যাপারে ডাঃ এ,বি,এম রাশেদুজ্জামান (রিপন) বলেন, বাচ্চাটি আমার চেম্বারে এসেছে মৃত, বাইরে সহকারীর সাথে কী হয়েছে পরে জানতে পেরেছি। জানতে চাইলে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট